
মো: সুজন আহমেদ, সাভার (ঢাকা) : ঢাকার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দিল মোহাম্মদ দিলু।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুঃসময়ে তিনি ত্যাগ, জেল-জুলুম, মামলা-হামলা এবং দীর্ঘ সময় বাড়িঘর ছাড়া থেকেও রাজপথে থেকে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করছেন।
নবগঠিত কমিটিতে দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, “ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় দিল মোহাম্মদ দিলু ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। দলের জন্য আপনার দীর্ঘদিনের ত্যাগ, জেল-জুলুম, মামলা-হামলা ও বাড়িঘর ছাড়া থেকেও নিরলস সংগ্রাম আজ স্বীকৃতি পেয়েছে। আপনার সফল নেতৃত্বে ধামসোনা ইউনিয়ন কৃষকদল আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা। আপনার আগামী দিনের পথচলা সফল ও সাফল্যমণ্ডিত হোক।”
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ দিলুর নেতৃত্বে ধামসোনা ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।