
বরিশাল জেলার গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার, পৌর প্রশাসক এবং গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরিফ স্বপনসহ শিক্ষক, অভিভাবক ও নবাগত শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে নবাগত শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।