1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা ভেঙে স্থাপনা নির্মাণের অভিযোগ, তদন্ত দাবি থানায় লিখিত অভিযোগ দায়ের গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত গৌরনদীতে সরকারি প্রকল্পের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৪০ পরিবার গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব গৌরনদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দুবাইপ্রবাসী রেজাউল-আসমা আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন কাজী শুভ যশোর সিভিল সার্জন কার্যালয়ে ডেঙ্গুর কিট ও আইভি স্যালাইন হস্তান্তর কযরায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমুলক কর্মশালা গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৩

আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আশুলিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাইপাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব। এতে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়াসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাইপাইল এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। পরে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি রাজপথে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বিক্ষোভ মিছিলে আশুলিয়া থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির নেতাকর্মীদের বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। ওই নিষেধাজ্ঞার মধ্যে মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন, প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

পরবর্তীতে এ নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদন ১৩ সেপ্টেম্বর ২০২৬ হাইকোর্ট খারিজ করেন। আদালতের আদেশের ফলে সংশ্লিষ্ট সরকারি প্রজ্ঞাপনটি বহাল রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD