1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক জনপ্রিয় গান, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আকাশ মাহমুদ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আশুলিয়া ইপিজেড ও বলিভদ্রে আনসার–হকার সংঘর্ষ, আহত ৪ অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন মানুষের পাশে থাকাই যার নেশ ব্যবসার পাশাপাশি রক্তদান, বৃদ্ধাশ্রম ও মানবিক কর্মকাণ্ডে কাজী সুজন গৌরনদীতে , বড় কারবারিরা অধরা মাদক সম্রাট হিরা মাঝি ঘিরে সাম্রাজ্যের খুচরা বিক্রেতারাই বারবার গ্রেপ্তার কালকিনির ভূরকাটায় খাবারের স্বাদ আর নান্দনিক রুফটপে মন মাতাচ্ছে ‘শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’ ধামরাইয়ে পৃথক অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সরাইলে পাঁচ মাস ধরে এসিল্যান্ড পদ শূন্য, ব্যাহত ভূমিসেবা আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন

আশুলিয়া ইপিজেড ও বলিভদ্রে আনসার–হকার সংঘর্ষ, আহত ৪

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) : শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) ও বলিভদ্র এলাকায় ফুটপাত ও সীমানা প্রাচীরসংলগ্ন স্থানে বসাকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত ৪জন হকার আহত হয়েছেন বলে হকারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ঘটনার প্রতিবাদে হকাররা কাঠ ও আসবাবপত্র মহাসড়কে ফেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে হকাররা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে ডিইপিজেড পুরাতন জোনের সামনে ও বলিভদ্র এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর পর্যন্ত এলাকায় উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডিইপিজেডের সীমানা প্রাচীর ঘেঁষে এবং মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে কয়েকজন হকার ব্যবসা করে আসছেন। এর আগে ওই এলাকায় একাধিকবার উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়। রোববার সকালে হকাররা ফের সেখানে বসতে গেলে আনসার সদস্যরা তাদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
হকারদের দাবি, পথচারীদের চলাচলের জন্য প্রায় ৮ থেকে ১০ ফুট জায়গা রেখে তারা ব্যবসা করতে চেয়েছিলেন। কিন্তু আনসার সদস্যরা তাদের ব্যবসা করতে বাধা দেন। এ নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
হকারদের অভিযোগ, কয়েকজন আনসার সদস্য তাদের কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের ওপর হামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে চাঁদা দাবির অভিযোগের বিষয়ে আনসার সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি।
রোববার সকালে উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আনসার সদস্য ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে কয়েকজন হকার আহত হন। হকারদের পক্ষ থেকে দুই নারীসহ অন্তত চারজন আহত হওয়ার দাবি করা হয়েছে।
এরপর ক্ষুব্ধ হকাররা কাঠ ও আসবাবপত্র মহাসড়কে রেখে ডিইপিজেড এলাকা থেকে বলিভদ্র বাজার পর্যন্ত সড়কের উভয় লেন অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ ও ডিইপিজেড সংশ্লিষ্ট প্রশাসনের আশ্বাসে হকাররা সড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে আনসার সদস্য ও হকারদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
এদিকে, ফুটপাত দখল ও উচ্ছেদকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এবং হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD