1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, আটক ৪ ধামরাইয়ে চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গাজীপুরে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন যশোর অনলাইন হ্যাকিং চক্রের ৪ জনকে আটক বারোশ’ পণ্যকে পেছনে ফেলে বর্ষসেরা লিলি হুইপড শিয়া বডিওয়াশ নতুন গানে ফিরছেন তরুণ কণ্ঠশিল্পী জান্নাত ইসলাম আশুলিয়ার রপ্তানী বলিভদ্রে হকারদের মানববন্ধন, আনসার সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে মারধর, ১ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক জনপ্রিয় গান, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আকাশ মাহমুদ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান

যশোর অনলাইন হ্যাকিং চক্রের ৪ জনকে আটক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর : যশোর শহরের রেল বাজার এলাকায় রবিবার ২৭সেপ্টেন্বর অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ৪ জন কে আটক করেছে এসআরবি-৬ যশোর সদস্যরা। এসআরবি-৬ অভিযানে আটক যুবকদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে,ঝিনাইদা জেলার সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ,যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদা মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী। এস আর বি-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে যশোর রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে তারা এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন।

অভিযোগ রয়েছে, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য সংগ্রহ এবং হ্যাক করে সেই সব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করতো। পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসা বাদে তথ্য পাওয়া গেছে।

এসআরবি-৬ এর কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন,চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা সহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেল বাজার এলাকায় অভিযান চালিয়ে চার জন কে আটক করা হয়েছে। অভিযান কালে বিভিন্ন দেশের নামে তৈরি করা নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসআরবি-৬ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD