1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, আটক ৪ ধামরাইয়ে চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গাজীপুরে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন যশোর অনলাইন হ্যাকিং চক্রের ৪ জনকে আটক বারোশ’ পণ্যকে পেছনে ফেলে বর্ষসেরা লিলি হুইপড শিয়া বডিওয়াশ নতুন গানে ফিরছেন তরুণ কণ্ঠশিল্পী জান্নাত ইসলাম আশুলিয়ার রপ্তানী বলিভদ্রে হকারদের মানববন্ধন, আনসার সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে মারধর, ১ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক জনপ্রিয় গান, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আকাশ মাহমুদ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান

গাজীপুরে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোববার ( ২৭ সেপ্টেম্বর) মুখোমুখি হয় অঞ্চল-০২ (পূবাইল) এবং অঞ্চল-৮ (কাশিমপুর)। কাশিমপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ( গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) বিকেল ৩টায় এই রোমাঞ্চকর ম্যাচটি শুরু হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলায় ৩-২ গোলে কাশিমপুর অঞ্চলকে হারিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। রোববার বিকেল ৩টায় টুর্নামেন্ট ও খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার , আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ । এছাড়া, মাঠে উপস্থিত থেকে মাইকে খেলা পরিচালনা ও সার্বিক দিক চমৎকারভাবে তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।

উদ্বোধনী এই ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শনার্থীদের ভিড়ে মাঠের চারপাশ ছিল কানায় কানায় পরিপূর্ণ। এমনকি মাঠে তিল ধারণের জায়গা না থাকায় আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও অসংখ্য দর্শক দাঁড়িয়ে খেলা উপভোগ করেন, যা টুর্নামেন্টটির প্রতি সাধারণ মানুষের প্রবল আগ্রহের প্রমাণ দেয়।

অঞ্চল ভিত্তিক এই টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD