1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, আটক ৪ ধামরাইয়ে চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে গাজীপুরে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর উদ্বোধন যশোর অনলাইন হ্যাকিং চক্রের ৪ জনকে আটক বারোশ’ পণ্যকে পেছনে ফেলে বর্ষসেরা লিলি হুইপড শিয়া বডিওয়াশ নতুন গানে ফিরছেন তরুণ কণ্ঠশিল্পী জান্নাত ইসলাম আশুলিয়ার রপ্তানী বলিভদ্রে হকারদের মানববন্ধন, আনসার সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ আশুলিয়ায় সাংবাদিককে মারধর, ১ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশের সংগীতাঙ্গনে একের পর এক জনপ্রিয় গান, শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আকাশ মাহমুদ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান

ধামরাইয়ে চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ের সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চার লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের মেম্বারসহ দুই ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং ধামরাই থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন।

অভিযোগে সিরাজুল ইসলাম উল্লেখ করেন, ২০২২ সালের ২২ জুন এলজিইডিতে কার্য সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে সোমভাগ ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ও মো. কামরুল হাসান খোকন তার কাছ থেকে চার লাখ টাকা নেন। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে ২০২৩ সালের ২০ জুন জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা চেকের মাধ্যমে ৫০ হাজার টাকা ফেরত দেওয়া হয়। বাকি সাড়ে তিন লাখ টাকা আর পরিশোধ করা হয়নি।

অভিযোগকারীর দাবি, পাওনা টাকা চাইলে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। গত (১৬ আগস্ট ) জাহাঙ্গীর আলমের বাড়িতে টাকা চাইতে গেলে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়ে পরে তিনি ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগটি তদন্ত করে টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সিরাজুল ইসলাম।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে চাইলে তিনি টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, নিউজ করার দরকার নেই ভাই। আপনার কাছে গিয়েছে আমরা বসে মীমাংসা করে নেই। সে আমার কাছে টাকা পাবে, সত্য তবে এত টাকা নয়, ৭০ হাজার টাকা পাবে।

অভিযোগের বিষয়ে জানতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD