
মানবিকতা, দায়িত্বশীলতা ও প্রশাসনিক দক্ষতার মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম তাঁর কর্মজীবনের গৌরনদী অধ্যায়ের এক বছর পূর্ণ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর গত এক বছরে উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করেছেন তিনি। প্রশাসনিক দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা, পেশাদারিত্ব ও সমন্বয়মূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাঁর কর্মদক্ষতা প্রশংসিত হয়েছে।
সরকারি সেবার পাশাপাশি জনসাধারণের বিভিন্ন সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে তা সমাধানে উদ্যোগ নেওয়ার বিষয়টিও তাঁর কর্মকালকে আলাদা মাত্রা দিয়েছে। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন ইউএনও মো. ইব্রাহীম।
কর্মজীবনের গৌরনদী অধ্যায়ের এক বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে অভিনন্দন জানান। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়।
এক বছর পূর্তিতে ইউএনও মো. ইব্রাহীমের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।