1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে ননদ ভাবি ইভেন্টসের আয়োজনে তিন দিনব্যাপী মেলা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর জলরাশি মাঝখানে সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি, পর্যটনের সম্ভাবনায় আমতলীর মাঝের চর কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা গৌরনদীতে ৬৬ শতক খাস জমি উদ্ধার, এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের বন্ধ পথ উন্মুক্তসহ নানা অভিযান মানবিক সেবা ও প্রশাসনিক দক্ষতায় গৌরনদীবাসীর আস্থার প্রতীক ইউএনও ইব্রাহীম গৌরনদী অধ্যায়ের এক বছর পূর্ণ ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানে ফুটবল টুর্নামেন্ট গৌরনদীতে খাল পরিষ্কার অভিযান, মাদকবিরোধী সমাবেশ ও নদীভাঙন পরিদর্শন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, আটক ৪ ধামরাইয়ে চাকরি দেওয়ার নামে ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

গৌরনদীতে ৬৬ শতক খাস জমি উদ্ধার, এসিল্যান্ড মোঃ মেহেদী হাসানের বন্ধ পথ উন্মুক্তসহ নানা অভিযান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রিপোর্ট : মোঃ মাসুদ সরদার

বরিশালের গৌরনদী উপজেলায় নিয়মিত শুনানির পাশাপাশি জনস্বার্থে একাধিক অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।

রোববার (২৯ জুন ২০২৬) উপজেলা ভূমি অফিসে নিয়মিত শুনানি শেষে বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গৌরনদী উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের প্রস্তাবের লক্ষ্যে ৬৬ শতক খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমি রেড ফ্ল্যাগ দিয়ে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া মধ্য পিঙ্গলকাঠী এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা চলাচলের পথ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। স্থানীয়দের মধ্যে বিরোধের সূচনা যে টিউবওয়েলের পানি ব্যবহারকে কেন্দ্র করে হয়েছিল, সেই টিউবওয়েলটিও সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়।

মাহিলাড়া এলাকায় অবৈধভাবে খাল দখল করে চলা কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে খালের সীমানা নির্ধারণে সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি গাড়িকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্ধ্যার পর ফাতেমা হোটেল, এলাহী রেস্টুরেন্ট ও চাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক নারীসহ চারজনকে আটক করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের থানার মাধ্যমে নিয়মিত আদালতে পাঠানোর কার্যক্রম নেওয়া হবে।

অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD