1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  10. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  11. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  12. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  13. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  14. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  15. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  16. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  17. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  18. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় উঠান বৈঠকে গফুর মিয়া: ‘এবার আপনাদের জন্য কিছু করার সুযোগ পেয়েছি’ ভূরঘাটায় মাদারীপুর-বরিশালের দুই পক্ষের সংঘর্ষ, বোমাবাজি ও ভাঙচুর উৎসবমুখর পরিবেশে বার্থী ডিগ্রী কলেজে নবীন বরণ: ফুল ও বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ, সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের বোয়ালীতে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ঘিওরে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে, যুবক গ্রেফতার আশুলিয়ায় শ্রমিক দল নেতার বাসায় হামলা-ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ, আহত ৭ গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া মতবিনিময় ও দোয়া সফলতার একমাএ হাতিয়ার শিক্ষা: ফাহমিদা হক এমপি

উৎসবমুখর পরিবেশে বার্থী ডিগ্রী কলেজে নবীন বরণ: ফুল ও বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে গাছের চারা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ

দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রী কলেজে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে নবাগত শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে বই এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

​শনিবার (৩ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ আনন্দঘন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুল সালাম।

​প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কাজী আব্দুল সালাম বলেন, “কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়। একজন শিক্ষার্থীকে সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষা এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।” নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ( উত্তর) বিএনপির সদস্য ও কলেজের গভর্নিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক জাহাঙ্গীর আলম, কলেজের দাতা সদস্য আসাদুজ্জামান মাসুদ মিয়া এবং সমাজসেবক আমিনুল হক শাহীন।

​এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গভর্নিং বোর্ডের সদস্য জহিরুল ইসলাম, এস. এম. জানে আলমসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে নবাগত শিক্ষার্থীদের হাতে উচ্চমাধ্যমিকের প্রয়োজনীয় পাঠ্যবই এবং কলেজ গভানিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডক্টর নাসির উদ্দিনের সৌজন্যে পরিবেশ রক্ষায় একটি করে ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন অতিথিরা। কলেজের প্রবীণ শিক্ষার্থীরা ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।

​দিনের শেষভাগে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নাট্যাংশের মাধ্যমে উপস্থিত সকলে এক আনন্দমুখর মুহূর্ত উপভোগ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD