
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
“শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হচ্ছেন সেই মেরুদণ্ডের কারিগর।” এই সত্যকে ধারণ করে বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রয়াত শিক্ষকদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে।
পৌরসভার সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া আলিম মাদরাসার আয়োজনে সোমবার (৫ অক্টোব্বর) দিনব্যাপী জমকালো সম্মাননা প্রদান অনুষ্ঠান মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব এস এম আব্দুর রব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সিনিয়ার সদস্য ও মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া। তিনি তাঁর বক্তব্যে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বলেন, “শিক্ষকরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন। তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মাদরাসা গভানিংবডির সভাপতি মোঃ শাহ আলম কবিরাজ, বার্থী ডিগ্রী কলেজে গভানিং বডির সদস্য এসএম জানে আলম, সাবেক ছাত্র নেতা আব্দুর হাকিম সিকদার, অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুস ছালাম সহ বিশিষ্টজনেরা। বিশেষ অতিথির বক্তব্যে অতিথিরা বলেন, “শিক্ষকদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জ্ঞান ও অভিজ্ঞতার আলোতেই আমাদের সমাজ এগিয়ে চলছে।” শেষে প্রয়াত শিক্ষক মরহুম মাওলানা মিজানুর রহমান, মরহুম মাওলানা হোসাইন মোঃ ফারুক, আব্দুল আলী চাপরাশ,নুর মোহাম্মদ শরীফের পরিবারদের ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ খালেক হাওলাদার, আব্দুস ছালামকে ক্রেষ্ট ও পুরস্কার প্রদান করা হয়।