1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  19. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

‘মোদি, যা খুশি করুন, আমরা পিছু হটব না’: রাহুল গান্ধী

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, যত বাধাই আসুক, তাঁরা আন্দোলন থেকে পিছু হটবেন না। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিওবার্তায় রাহুল গান্ধী এসব কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, এক দশকেরও বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছেন তাঁরা। এ কারণে তাঁদের কার্যক্রম সম্পর্কেও ভালো ধারণা রয়েছে।

ভিডিওবার্তায় রাহুল গান্ধী অভিযোগ করেন, নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তাঁর ভাষায়, ‘আমরা তাদের ঘিরে ধরছি।’

বিক্ষোভকারীদের উদ্দেশে কংগ্রেস নেতা বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। এমনকি দলের সব নেতা ও তরুণ কর্মীকে গ্রেপ্তার করা হলেও তাঁরা আন্দোলন থেকে সরে যাবেন না।

রাহুল গান্ধী বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না।’

তিনি আরও দাবি করেন, তাঁদের হাতে প্রয়োজনীয় তথ্য রয়েছে। সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তাঁরা কাজ চালিয়ে যাবেন।

ভারতের তরুণদের উদ্দেশে রাহুল গান্ধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বলেন, সংবিধানের ওপর যারা আঘাত হেনেছেন, তাঁদের পরাজিত করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

গত ১০ থেকে ১৫ বছরে ভারতে যেসব ঘটনা ঘটেছে, ভবিষ্যতে যেন সেগুলোর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করার কথাও বলেন কংগ্রেস নেতা। সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কোনো চাপেই তাঁরা পিছু হটবেন না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD