1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ৮১ নং নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বর্তমান ম্যানেজিং কমিটি বিলুপ্ত না করেই নতুন কমিটি প্রকাশ করার চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২১ সালে নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি নির্বাচিত হয়। সে কমিটি সফলভাবেই বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছিলো। ২০২৪ সালে পুরোনো কমিটি বিলুপ্ত না করে কোন ধরণের আহ্বায়ক কমিটি তৈরি না করে নতুন কমিটির নাম উপজেলা শিক্ষা অফিসে প্রস্তাব করা হয়েছে।

কমিটি অনুমোদিত হওয়ার পূর্বেই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের দাওয়াতপত্রে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে।স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, পূর্বের কমিটির ৪ জনের সাথে নতুন ৭ জনকে যুক্ত করে কমিটি করা হয়েছে। পূর্বের কমিটির দু একজনের সন্তান এখন এই স্কুলে পড়ে না তাই তারা সদস্যপদ হারিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা শিক্ষা অফিস বরাবর নতুন কমিটির প্রস্তাব করা হয়েছে। পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়নি কোন আহ্বায়ক কমিটি করা হয়নি। শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যস্থতার মাধ্যমে এ কমিটি সৃষ্টি করা হয়েছে, কমিটি এখনও অনুমোদিত হয়নি।নতুন কমিটির সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, আমি গতবার সভাপতি ছিলাম এবারও সকলেই আমাকে সভাপতি বানিয়েছেন। আমার প্রতিদ্বন্দ্বী কেউ ছিলো না। কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, এলাকার গণ্যমান্য সকলে মিলেই আমাকে সভাপতি বানিয়েছেন।

এবিষয়ে ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার বলেন, এভাবে নিয়মবহির্ভূতভাবে নতুন কমিটি করা যাবে না। বিদ্যালয়ের কমিটি করতে হলে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও অভিভাবক ও পূর্বের কমিটির উপস্থিতি রাখতে হয়। কেন এমন অসামঞ্জস্যতা দেখা দিলো তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD