
নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর নেতৃত্বে ঢাকা-১৯ আসনে ধানের শীষের পক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় আশুলিয়ার নন্দন পার্কের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সাভারের ব্যাংক টাউন এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি আরও বলেন, “ঢাকা-১৯ বিএনপির ঘাঁটি, ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করব।”
বর্ণাঢ্য এই র্যালিতে প্রায় ৫ হাজার মোটরসাইকেল এবং শত শত প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ অংশ নেয়। নেতাকর্মীদের উপস্থিতিতে আশুলিয়া–সাভার মহাসড়ক মুখরিত হয়ে ওঠে।
র্যালি শেষে আয়োজকরা জানান, মোট প্রায় ৩০ হাজার নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।