1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়….এম. জহির উদ্দিন স্বপন

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণ যখন আবাদে রায় দিতে পারে, তখনই জনগণ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানায়। এই হিংসা শেখ হাসিনা ভুলতে পারে না। এই আক্রোশ শেখ হাসিনা ভুলতে পারেনা। এই বিদ্বেষ শেখ হাসিনা ভুলতে পারে না। সেই কারণেই একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত বিএনপি’র বিরুদ্ধে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে। আর এখন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র, চক্রান্ত করছে। শেখ হাসিনা, তার আওয়ামীলী চক্র, তাদের দোসর ও দেশি-বিদেশী মিত্ররা মিলে অব্যাহত ভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত করে যাচ্ছে।

বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বিকেলে বরিশালের সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি শুক্রবার বাদ আছর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ওই দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে। বাদ আছর শুরু হয়ে মাগরিবের আযানের পূর্ব পর্যন্ত চলে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠানটি। দুই উপজেলার ৫ হাজারের অধিক নেতাকর্মী, সমর্থক দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে এম. জহির উদ্দিন স্বপন আরো বলেন, প্রতিদিন টেলিভিশনে শেখ হাসিনা বিষোদগার করত, কখনো শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে কখনো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কখনো তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশালীন, অরুচিপূর্ণ কথাবার্তা বলতো। বেগম খালেদা জিয়া ইস্পাত কঠিনের মত নিরবে নিভৃতে এই অত্যানচার নির্যাতন অপবাদ বুকে গোপন করে রেখেছিলেন। কখনোই কোন অশ্লীল কথা বলেন নাই, কখনো কোন অশালীন কথা বলেন নাই, কখনোই কোন আক্রোশ, বিদ্বেষ, প্রতিহিংসা ছাড়ান নাই। সমস্ত বিচারের ভার তিনি আল্লাহর উপর দিয়ে রেখেছিলেন। আর জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন অব্যাহতভাবে। আজ তার অসুস্থতায় পুরো দেশবাসী তার জন্য দোয়া করছে। তার প্রতি সম্মান দেখাচ্ছে।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে দুই উপজেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব মো্ঃ ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD