
চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ৮ নং চাতরী ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) মাগরিব নামাজের পরে উপজেলা চাতরী চৌমুহনী বাজার ইসমাল চৌধুরী জামে মসজিদে ৮ নং চাতরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বারের সভাপতিত্বে এ দোয়া মাহফিল আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা নুরুল আবচার চৌধুরী, ইউপি মেম্বার বিএনপি নেতা আবদুল মান্নান আজাদ, উপজেলা বিএনপি নেতা কাজী সেলিম, নুরুল আলম ভুট্টো, আবদুর রশিদ, এনামুল হক, দক্ষিণ জেলা যুবদল নেতা মোহাম্মদ সোহেল, ইউনিয়ন বিএনপি নেতা শহীদুল আলম,মোহাম্মদ নাছির, আবুল মনছুর,আবুল কালাম, জসিম উদ্দিন, মোহাম্মদ জাগির,নুরুল আলম,আমির উদ্দিন চৌধুরী পিয়ারু, উপজেলা যুবদল নেতা ইয়াহিয়া কোহেল,সাহেদুল আলম সান্টু,মোহাম্মদ জাহেদ, মোটর চালক দল নেতা জহির মিয়া, পিএবি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সারারণ সম্পাদক মোহাম্মদ জরিপ আলী।