1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

রাণীশংকৈলে ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার বর্ণিল উদ্বোধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শত বছরের ঐতিহ্যবাহী ও ইতিহাস সমৃদ্ধ নেকমরদ ওরশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে মাসব্যাপী এই ঐতিহাসিক মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নুর নবী, কমিটির অন্যান্য সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, দোকান মালিক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলা কমিটির নেতা মো. মানিক। মাসব্যাপী এই মেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা দোকানদার, মেলা উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে নেকমরদ এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ঐতিহ্য, ধর্মীয় আবহ, ব্যবসা-বাণিজ্য ও বিনোদনের সমন্বয়ে আবারো জমে উঠবে নেকমরদ ওরশ মেলা—যা রাণীশংকৈলের মানুষের সংস্কৃতি ও ইতিহাসের এক দুর্দান্ত বহিঃপ্রকাশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD