1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

মানিকছড়িতে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ আটক ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দেশীর তৈরি ১২০ লিটার চোলাইমদসহ মো. দেলোয়ার হোসেন (২৭) ও মো. কামাল হোসেন (৪৫) নামের দু’ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে দিকে উপজেলার সাপমারা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মো. তানভীর আহতাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যোগ্যাছোলা এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি সিএনজি ও মোটরসাইকেল যোগে অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। যোগ্যাছোলা থেকে আসা একটি সিএনজি ও মোটরসাইকেল চেকপোস্ট স্থাপন দেখে সিএনজি ও মোটরসাইকেলে থাকা ছয় মাদক কারবারি পালিয়ে গেলেও মোটরসাইকেল চালক মো. দেলোয়ার হোসেন (২৭) ও মাদক কারবারি মো. কামাল হোসেন (৪৫) নামের দুজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD