
জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত খুলনা-৬ আসনের এমপি প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে কয়রা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুঁড়িয়াবাড়ী, জুনিয়র মোড়ে বিভিন্ন শ্রেণির পেশার মানুষের অলিগলি ও পাড়া-মহল্লায় জনতার ঢল নিয়ে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন“ আমি নির্বাচিত হলে কয়রা পাইকগাছার মানুষের সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আমাকে ভোট দিলে। আপনাদের সন্তান আপনাদের ভাই, আপনাদের ছেলে এই এলাকার জনপ্রতিনিধি হবে। মানুষের জন্য ভালো কাজ করবে।
এসময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশেটাকে দুর্নীতির আতুর ঘর বানিয়ে ফেলেছিল।খুন, গুম,আয়নাঘর সহ এমন কোন অপরাধ নেই যা তারা করেনি। সেবকের আসনে বসে জনগণের সেবার কথা ভুলে গিয়েছিল হাসিনা সরকার।আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালনার আশ্বাস দেন আবুল কালাম আজাদ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের সূরা সদস্য কয়রা উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওঃশেখ সাইফুল্লাহ, কর্মপরিষদ সদস্য সহকারী সেক্রেটারি মাওলানা সুজা উদ্দীন, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব,কয়রা সদর ইউনিয়ন আমীর মুহাঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ডি এম জাহিদুল ইসলাম, ছাত্র শিবির সভাপতি ডি এম মাজহারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।