1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

ধামরাইয়ে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটা, ট্রাক ও ভেকু জব্দ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ইটভাটার জন্য মাটি কাটার অভিযোগ উঠেছে একদল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। টাঙ্গাইল হাইওয়ে সড়কের পাশে ভারারিয়ার পিভিসি ইটভাটার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চলছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উর্বর কৃষিজমি থেকে গভীরভাবে মাটি কেটে তা বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল। এর ফলে কৃষিজমির স্বাভাবিক গঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর পড়ছে বিরূপ প্রভাব। দিন-রাত ভেকু মেশিন ও ভারী ট্রাক চলাচলের কারণে আশপাশের বসতবাড়ির বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
অভিযোগ রয়েছে, এই অবৈধ মাটি ব্যবসার সঙ্গে সিহাব ডেইরি মালিক আজহার জড়িত। স্থানীয়দের দাবি, প্রভাব খাটিয়ে প্রশাসনের নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছেন।
এলাকাবাসীরা জানান, মাটি কাটার ফলে বহু কৃষকের জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে তারা ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছেন। এছাড়া বর্ষা মৌসুমে কাটা গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে গেছে।
ভুক্তভোগী কৃষক ও সচেতন মহল অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ খালিদ হোসেনকে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত পরিচালনা করেন। অভিযানের সময় জব্দকৃত ট্রাক ও ভেকু মেশিন উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD