1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদারে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে নবনিযুক্ত উপজেলা প্রশিক্ষক এবং পুরুষ রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে নিরপেক্ষ ও পেশাদার নিরাপত্তা ব্যবস্থার কোনো বিকল্প নেই। আনসার ও ভিডিপি সদস্যদের সেই দায়িত্ব সর্বোচ্চ সততার সঙ্গে পালন করতে হবে।

তিনি জানান, সারা দেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে মোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী, যাদের একজন সার্বক্ষণিকভাবে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে অবস্থান করবেন। পাশাপাশি ছয়জন অস্ত্রবিহীন পুরুষ ও চারজন অস্ত্রবিহীন নারী সদস্য কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করবেন।

এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সারা দেশে ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন টিম প্রস্তুত থাকবে। প্রতিটি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনকে সামনে রেখে গত বছরের আগস্ট মাস থেকেই বাহিনীটি সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে। নতুন নীতিমালার আওতায় ইতোমধ্যে ২ লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারের বেশি ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া রাষ্ট্রের কর্মচারী। ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করা রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, অন্যায় নির্দেশনা প্রত্যাখ্যান করা এবং নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতার পরিচয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বাগত জানান আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। কুচকাওয়াজ শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন প্রশিক্ষণার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে আনসার সদস্যরা তাঁদের শারীরিক সক্ষমতা ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, সফিপুর আনসার একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট নুরুল আফছার এবং গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD