1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে দশ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের এই সিদ্ধান্ত অনুযায়ী ২০টি আসনের মধ্যে ধামরাই আসনটি খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর জন্য উন্মুক্ত (ওপেন) রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ধামরাই পৌর এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খেলাফত মজলিসের ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুফতি আশরাফ আলী জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনটি ওপেন রাখার বিষয়টি নিশ্চিত করেন।
মতবিনিময় সভায় মুফতি আশরাফ আলী বলেন, “আমাদের মূল লক্ষ্য দেশে ইসলামের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং ধামরাইকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৈষম্যহীন সমাজ ও সুশাসনের মাধ্যমে এমন একটি ধামরাই গড়তে চাই, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের কোনো স্থান থাকবে না। আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
এদিকে, জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে সুসংগঠিত অবস্থানে থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ।
তিনি বলেন,আমরা সংগঠনের সিদ্ধান্তে আনুগত্যশীল। দল জোটের বৃহত্তর স্বার্থে আসনটি ছেড়ে দেওয়ায় সেটিই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ধামরাই পৌরসভার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ধামরাই থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, জেলা অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুফতি লুৎফুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD