1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

চুরি বন্ধ করা গেলে দেশেই উন্নয়নের জোয়ার বইবে: কেএম বিল্লাল হোসাইন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশে উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ হয়, অতীতে তার একটি বড় অংশ চুরি হয়ে গেছে। এই চুরি বন্ধ করা গেলে বাংলাদেশেই উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেএম বিল্লাল হোসাইন বলেন, অতীতে যারা সংসদ সদস্য ছিলেন, তারা দায়িত্ব নেওয়ার আগে সীমিত সম্পদের মালিক ছিলেন। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর অনেকেই শত শত কোটি টাকার মালিক বনে যান। এই অর্থ কোথা থেকে এলো, সে বিষয়ে কখনোই কার্যকর জবাবদিহি নিশ্চিত করা হয়নি।

তিনি আরও বলেন, দেশে যে পরিমাণ উন্নয়নকাজ হয়, তার প্রায় ৭০ শতাংশ অর্থ দুর্নীতি ও চুরির মাধ্যমে আত্মসাৎ হয়ে যায়। এই চুরি বন্ধ করা গেলে দেশের বিদ্যমান সম্পদ দিয়েই বহুগুণ উন্নয়ন সম্ভব।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে দাবি করে তিনি বলেন, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ নেই। সুতরাং এই ধারার রাজনীতি দিয়েই চুরি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়া সম্ভব। আমরা শতভাগ কাজ করব এবং চুরির রাজনীতি বন্ধ করব।

গণসংযোগে ইসলামী আন্দোলন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম বাদল, উপজেলা সভাপতি আঃ হাকিম ঢালী, সেক্রেটারি ডাক্তার ওবায়দুল্লাহ সরদার, সহ সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, আক্তার হোসেন শেখ সহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD