1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে খাস জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবি, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর শ্রমিকদের নাম ভাঙিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা চাঁদাবাজি: অধ্যক্ষ গাউসুল আজম হাদী আনোয়ারায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস

মুন্সীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাট্টি কারখানা গুরিয়ে দিয়েছে প্রশাসন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি:  মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি ভাট্টি কারখানা মোবাইল কোর্টের অভিযানে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারির নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার, সিরাজদিখান থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, গুয়াখোলা এলাকায় অবৈধভাবে একটি ভাট্টি কারখানা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ দূষণসহ মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
পরে মোবাইল কোর্টের নির্দেশনায় ভেক্যু (এক্সকাভেটর) ব্যবহার করে অবৈধ ও ক্ষতিকর ভাট্টি কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সিরাজদিখান উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD