
ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আইনশৃঙ্খলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি),মহিলা বিষয় কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক ফয়জার রহমান, আশরাফুল ইসলামসহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপজেলার বিভিন্ন জায়গার অবৈধ্য্স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়।