1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

ঢাকা-১৯ এর এমপিকে সংবর্ধনা দিলো সাভার উপজেলা পরিষদ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
ঢাকা-১৯ এর এমপিকে সংবর্ধনা দিলো সাভার উপজেলা পরিষদ

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে সাভার উপজেলা পরিষদ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় সাভার উপজেলা পরিষদের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে মাগরিবের আগ পর্যন্ত অনুষ্ঠান চলে।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম।

ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ সাইফুল ইসলাম তাকে দেওয়া বর্ণাঢ্য আয়োজনের এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আয়োজকদের এবং মঞ্জুরুল আলম রাজীবকে ধন্যবাদ জানিয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সাভারে আওয়ামী লীগের নেতারা তিন ভাগে বিভক্ত ছিলেন। এখন এক হয়ে আগামীর সকল নির্বাচনে কাজ করতে হবে। বিএনপি শেষ হয় নাই, তারা আন্দোলন নিয়ে এক হচ্ছে, এজন্য আমাদেরও এক হতে হবে। বিএনপি ছোবল মারবে। আমাদের কিছু কিছু দলীয় নেতারা তাদের যতই শেল্টার দেন না কেন, তারা তাদের দলীয় নেতাদের নির্দেশনার বাইরে কিন্তু যাবে না।

তিনি আরও বলেন, সাভার উপজেলা পরিষদে আমাদের প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব ভাই, বিএনপি থেকেও প্রার্থী হতে পারে। তাই আমাদের সুসংগঠিত হতে হবে। সংসদ নির্বাচনে যে ত্রিধা-বিভক্তি ছিল, এখন এই উপজেলা নির্বাচনকে সামনে রেখে আমাদের এক হবার সুযোগ এসেছে।

মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্বাচনের আগেও আমি বলেছিলাম যে সন্ত্রাসীদের ভোটের আমার দরকার নাই। এখন বলছি সাভার ও আশুলিয়ায় কোনো সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের থাকার দরকার নাই। আরেকটা বিষয়, একটা আসনের উন্নয়ন এবং সেখানের এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও প্রতিনিধি সবাই এক সূতায় গাঁথা। তাই এক্ষেত্রে এক হবার বিকল্প নাই। আর সাভারে উপজেলা চেয়ারম্যান যদি বিএনপির আসে তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হিবে। তাই আমাদের মনোনীত মঞ্জুরুল আলম রাজীব আগামী নির্বাচনে আমাদের প্রার্থী। আমি ঘোষণা দিলাম আশুলিয়া থেকে তাকে সাধারণ মানুষের ভোটের বিজয়ী করাবো। এখন সাভারের আপনারা যদি এব্যাপারে এক থাকেন তাহলে রাজীব ভাইকে বিজয়ী করা সম্ভব। আমি উন্নয়নের জন্য এবং গ্রিন ও ক্লিন এবং চাঁদাবাজ মুক্ত সাভার গড়তে আপনাদের সকলের সহযোগিতা চাই।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এর এই সংবর্ধনা সভায় আমরা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডা. এনামকে সম্মানিত অতিথি করেছি। যে উদাহরন আমরা করলাম এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে একটা ম্যাসেজ দিয়েছেন, তাহলো গণমানুষের কল্যাণে আওয়ামী লীগের সকলকে এক থাকতে হবে। এক থাকলেই স্মার্ট বাংলাদেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করা সম্ভব।

রাজীব আরও বলেন, এখানে উপস্থিত সকলকে সাথে নিয়ে একটা কথা আমি পরিস্কার বলতে চাই, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং তাদেরকে একসাথে মোকাবিলা করবো।আমিও বলছি যারা এরকম তাদের ভোটের আমার দরকার নাই। তাই সাভারের সকল সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যুতায় যারা নিয়োজিত আছেন তারা সবাই সাবধান হয়ে যান।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর, সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূইয়া প্রমুখসহ সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ, সাভার মডেল থানার ওসি আকবর আলী খান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ প্রমুখসহ সাভারের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD