1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

ধামরাইয়ে পার্চিং উৎসব অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা অঞ্চলের সকল ব্লক ও উপজেলা পর্যায়ে একই সাথে বোরো ধানের জমিতে পার্চিং উৎসব হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই উপজেলায় ধানের পোকা দমনে পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ধামরাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকায় পার্চিং উৎসব অনুষ্ঠিত হয়।ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার ভারপ্রাপ্ত উপপরিচালক কৃষিবিদ ড. আফিয়া আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা খান।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, পার্চিং এর উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষার জন্য কীটনাশক ব্যবহার না করে কৃষকের খরচ কমিয়ে দেওয়ার একটি প্রকল্প যা বোরো ধানের ছয়টি ক্ষতিকারক পোকা যেমন মাজরা, পাতা মোড়ানো পোকা, বিপিএইচ, গান্ধী পোকা, লেদাপোকা দমনের জন্য।

মাঠে মরা ডালপালা পুঁতে পোকা খেকো পাখি যেমন- ফিঙ্গে পাখি বসার ব্যবস্থা করা, যাতে পাখি ডালের উপর বসে ওইসব পোকা খেতে পারে। পার্চিং প্রযুক্তি হলো পরিবেশবান্ধব প্রযুক্তি। এতে কৃষক লাভবান হয় ও ফসলের উৎপাদন খরচ কমে যায়।ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান বলেন, আমাদের ধামরাই উপজেলায় ১৬৮০০হেক্টর জমিতে লাইন, লোগো ও পার্চিং সম্পন্ন করা হয়েছে। এতে পোকা মাকড় পাখির মাধ্যমে দমন হবে। রোগের আক্রমণ কম হবে বিধায় উৎপাদন খরচ কম হবে। কৃষক লাভবান হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD