1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
​জাতীয় পর্যায়ে অনন্য স্বীকৃতি: দেশসেরা শিক্ষিকা হলেন ঠাকুরগাঁওয়ের মালেকা মোকররমা সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক নানা আয়োজনে নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা

পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি বিপিএম পদক পেলেন শহীদুল ইসলাম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : অসীম সাহসিকতা, কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) – সেবায়’ ভূষিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলামকে।গতকাল মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারী) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়।

পুলিশ সপ্তাহের প্রথম দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ হাতে শহীদুল ইসলামকে ‘বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম)-সেবায়’ পদক পড়িয়ে দেন ।শহীদুল ইসলাম ৩০ তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

সততার সাথে কাজ করায় ২০২২ সালে আইজিপি ব্যাস পান এবং এবার ২০২৪ সালে কর্মদক্ষতার জন্য বাংলাদেশ পুলিশ পদক ( বিপিএম)- সেবায় ভূষিত করা হয় । তিনি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অতিরিক্ত পুলিশ সুপারের দ্বায়িত্ব পালন করছেন।শহীদুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আওলাদ হোসেনের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, শহীদুল ইসলাম সব সময় নিজ এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারে সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, গবাদি পশু হিসেবে গরু দিয়েও সহযোগিতা করেছেন। রাস্তার পাশে শতাধিক নলকূপ স্থাপন করে দিয়েছেন। এছাড়াও বন্যা, করোনার সময় অসহায়দের পাশে ছিলেন। দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনায় অর্থ দিয়ে সহায়তা করে থাকেন। শহীদুল ইসলামের পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আওলাদ হোসেন বলেন, শহীদুল ইসলাম দেশ ও দেশের উন্নয়নে কাজ করবে, অসহায়দের পাশে সব সময় থাকবে এটাই আমার প্রত্যাশা।

পুলিশের সর্বোচ্চ স্বীকৃতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( এএসপি) মোঃ শহীদুল ইসলাম বলেন, আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করার সব সময় চেষ্টা করবো। আমার উর্দ্ধতন কর্মকর্তা, সহযোগীদের সঙ্গে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এমিগ্রেশনকে আন্তর্জাতিক মানের এবং নির্বিঘ্নে দ্রুততার সঙ্গে ইমিগ্রেশন সম্পন্ন করে বিদেশ যেতে বা আসতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD