1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

তিতাসে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইউএনও’র বরাবর ৫ম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সড়ক দু র্ঘটনা প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন আনিকা জাহান প্রীতি নামে ৫ ম,শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী। সে উপজেলার গাজীপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

আবেদনকারী আনিকা জাহান প্রীতি উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম,শ্রেণির শিক্ষার্থী ও একই স্কুলের নির্বাচিত স্টুডেন্টস কাউন্সিলের প্রেসিডেন্ট।তার রোল নং-১।সে সড়ক দু র্ঘটনায় প্রতিরোধে গত ২৮ ফেব্রুয়ারী বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের হাতে লিখিত আবেদনটি দাখিল করেছেন। ওই শিক্ষার্থীর দাখিলকৃত আবেদন সূত্র জানা যায়, বড় গাজীপুর গ্রামে গৌরীপুর-হোমনা সড়কের পশ্চিম পাশে সংলগ্ন অবস্থিত গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।ওই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা চার শতাধিকের মতো। একই পাশে বড় গাজীপুর খান বহুমুখী সরকারি হাইস্কুল অ্যান্ড কলেজে ছাত্র- ছাত্রীর সংখ্যা সহশ্রতাধিক,বড় গাজীপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা ছয় শতাধিক এবং বড় গাজীপুর আজিজিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসায় আট শতাধিক ছাত্র- ছাত্রী পড়াশোনা করে।

এছাড়া সড়কের পূর্ব পাশে তিতাস ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজে চার শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। কিন্তু গৌরীপুর-হোমনা সড়কে একতা পরিবহন এবং অপেশাদার সিএনজি-অটোচালকসহ বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চালানোর ফলে প্রায়শই দু র্ঘটনার শিকার হয়ে ছাত্র-ছাত্রীরা প্রাণহানি,পঙ্গুত্ব বরণ করার মতো ঘটনার শিকার হয়।গত ৮ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার রাস্তা পারাপারের কালে বেপরোয়া গতির একতা পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নি হত হয়।

উল্লেখ্য,যে রোড সেফটি ফাউন্ডেশনের সমীক্ষায়-২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১.১২৮ শিশুর অকাল মৃত্যু ঘটিয়াছে। উপরোল্লিখিত শিক্ষা-প্রতিষ্ঠান সমূহের ছাত্র-ছাত্রীদের ক্লাস শুরু এবং ছুটির সময় নিরাপদে রাস্তা পারাপারের নিমিত্তে জনস্বার্থে বড় গাজীপুর আজিজিয়া সিনিয়র ফাযিল মাদ্রাসার মূল ফটকের প্রবেশের সামনে গৌরীপুর-হোমনা সড়কে একটি স্পিড ব্রেকার এবং একটি জেব্রা ক্রসিং নির্মাণ, বড় গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি স্পিড ব্রেকার এবং একটি জেব্রা ক্রসিং নির্মাণ এবং বড় গাজীপুরস্থ অগ্রণী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার সামনে একটি স্পিড ব্রেকার এবং জেব্রা ক্রসিং নির্মাণের কথা উল্লেখ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD