1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

ধামরাইয়ে বিল ইজারায় অনিয়মের অভিযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে
ধামরাইয়ে বিল ইজারায় অনিয়মের অভিযোগ

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অগ্রিম টাকা নিয়ে বিল ইজারা না দেয়ার অভিযোগ উঠেছে কায়েৎ পাড়া মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী খগেজ চন্দ্র রাজবংশীর বিরুদ্ধে। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট মো. আলী খান বাদী হয়ে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. আলী খান ও মো. শাহীন এর নিকট হতে বিলের ইজারা বাবদ ১০০০০০ টাকা নিয়ে কায়েৎ পাড়া মৎসজীবি সমবায় সমিতির প্যাডে একটি লিখিত চুক্তি করেন। কিন্তু সমিতির সাধারণ সম্পাদক চুক্তির নিয়ম অনুযায়ী বিলের ইজারা বুঝিয়ে দেননি। বিল বুঝে না পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে তাদের বিভিন্ন সময় দিচ্ছেন, কিন্তু টাকা ফেরত অথবা বিলের ইজারা বুঝিয়ে দিচ্ছেন না।

এ বিষয়ে ভুক্তভোগী মো. আলী খান বলেন, আমরা বিল ইজারার জন্য নগদ এক লক্ষ টাকা দিয়েছি। খগেজ চন্দ্র রাজবংশী চুক্তির নিয়ম ভঙ্গ করেছে। সে আমাদের বিল দেয়নি এখন টাকা ফেরত চাইলে শুধু কালক্ষেপন করছে। এছাড়া আমরা শুনেছি সে আরোও কয়েকজনের কাছ থেকে বিল ইজারার নামে টাকা হাতিয়ে নিচ্ছে, তাই আমরা ইউএনও মহোদয়ের কাছে অভিযোগ করেছি যাতে সুষ্ঠু একটা বিচার পাই।

অভিযোগের বিষয়ে কায়েৎ পাড়া মৎসজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক খগেজ চন্দ্র রাজবংশী বলেন, টাকা যে দিলো তার তো প্রমান থাকা লাগবো, অভিযোগ দিলেই হলো। আইচ্ছা অভিযোগের জবাব আমি দিমুনি।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, অভিযোগ পেয়েছি, সরেজমিন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD