1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কিনতে এসে গণধোলাই খেলেন সরকারী কলেজের কর্মচারী মাসুম গৌরনদীতে ভালোবাসায় সিক্ত হলেন জৈষ্ঠ সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী তানবীর উদ্দিন আরিফ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত ‎কয়রার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি রাশেদুল মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন দুদকের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আসাদুজ্জামান

সাভারে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাভার মডেল থানায় বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সাভার মডেল থানা থেকে র‌্যালি বের করা হয়।

সকাল ১০ টায় থানা প্রাঙ্গণে কর্মসূচি উদ্বোধন করেন
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খান, পিপিএম।

পরে সাভার মডেল থানার উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশ নেন ওসি আকবর আলী খান। র‌্যালিটি সাভার থানা থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু মোড় ঘুরে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

এ সময় ওসি আকবর আলী খান বলেন, পুলিশ জনগণের পরিক্ষিত বন্ধু। প্রতিষ্ঠালগ্ন থেকেই পুলিশ মানুষের সেবা করে যাচ্ছে। তিনি জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস দমন ও শান্তি প্রগতির বাংলাদেশ গড়ায় পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’।

র‌্যালিতে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাসসহ থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা পুলিশের নির্দেশনায় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে আজ সন্ধ্যায় সাভার মডেল থানা চত্বরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাভার মডেল থানা পুলিশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD