1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শাহজাদপুরে আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ চাচাদের বিরুদ্ধে তিতাসে দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় মিলল পায়ের খন্ডিত অংশ ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ নেত্রকোনায় স্ত্রী নার্সের হাত ও পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক সুন্দরবনে ১৫ শ ফুট হরিণ ধরার ফাঁদ উদ্ধার আনোয়ায় পারকি পর্যটন কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে মানববন্ধন

দৌলতপুরে মুক্তিযোদ্ধার দাঁত ভেঙ্গে দিল প্রতিপক্ষ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

মোঃ রাজীব হোসেন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া,দৌলতপুর এ পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) মসলেম উদ্দিনের (বীর প্রতীক) ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার বাগোয়ান বাজারপাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন আহতের ছেলে মোরশেদ আলী।

জানা গেছে, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রবিবার (৩ মার্চ) বিকাল ৫ টায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সুবেদার অবঃ মোঃ মসলেম উদ্দিন (বীর প্রতীক) (৮০) নিজ বাড়ি থেকে ডাংমড়কা জামে মসজিদে নামায পড়ার উদ্দেশ্যে পায়ে হেটে রওনা হলে ডাংমড়কা বাজারস্থ জনৈক লালু এর “স” মিলের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে অভিযুক্তরা লোহার রড ও ধারালো হাসুয়া নিয়ে গতিরোধ করে। এরপর নূরুল ইসলাম লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করতে গেলে মাথা সরানোর চেষ্টাকালে তার মুখের উপর আঘাত লেগে বাম পাশে উপর মাড়ির ২ টি দাঁত ভেঙ্গে গুরুতর জখম প্রাপ্ত হয়।

অভিযুক্ত মেহেদী হাসান ধারালো হাসুয়া দিয়ে খুন করার উদ্দেশ্যে কোপ দিয়ে বাম হাতের মধ্য ও শাহাদৎ আঙ্গুলের মাঝামাঝি কোপ লেগে রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। আহতের চিৎকার শুনে হেলাল উদ্দিন (৩২), পিতা-বিল্লাল হোসেন, হামদু হোসেন (৩৫), পিতা-হাসেম আলী, আকাশ (২৭) সহ স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা স্থান ত্যাগ করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD