1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে
সাভারে দোকান থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার সাভারে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে মো. সোহেল (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মার্চ) সাভার পৌরসভার বাজার রোডে প্রাইম ব্যাংক সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সোহেল মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাঁচামারা ইউনিয়নের চরকাটিয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে।

বর্তমানে তিনি ধামরাইয়ের রুপনগর এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। সোহেল সাভারের বিনোদবাইদ এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি দোকান ভাড়া নিয়ে সেখানে ফার্নিচারের নকশার কাজ করতেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় সাভার বাজার রোড সংলগ্ন একটি গলির ভেতর সোহেলকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD