1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে
জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ

সাভার (ঢাকা) প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের জন্য। এছাড়াও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন দেশি-বিদেশি কূটনৈতিকরা। এ কারণে আগামী ১৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে। তাছাড়া পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত করা হবে। তাই নির্দিষ্ট সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ প্রস্তুত করবো। তাই আগামী ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে যথারীতি সবাই প্রবেশ করতে পারবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD