1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

তিতাসে প্রবাসির বাড়িতে দূর্দর্ষ ডাকাতি: স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে
তিতাসে প্রবাসির বাড়িতে দূর্দর্ষ ডাকাতি: স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের কালাইরকান্দি গ্রামে সিঙ্গাপুর প্রবাসী আতাউর রহমানের বাড়িতে দূর্দর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।শনিবার (১৬ মার্চ) রাত আনুমানিক দেড়টায় ঘটনাটি ঘটে।বাড়ির গেটের তালা ভেঙ্গে গ্যাং স্টাইলে ঢুকে প্রবাসির বাবা, স্ত্রী ও বাচ্চাদের বেঁধে ফেলে ১৫-২০ জনের একটি দল।

প্রায় বিশ মিনিটের অপারেশনে ডাকাত দল ৬-৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫৫,০০০/ টাকা লুট করে নিয়ে যায়। কিছু দিন যাবত তিতাসের বিভিন্ন গ্রামে ও বাজারে চুরি ডাকাতির ঘটনা ঘটেই চলছে। কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে কিছু দিন আগে স্বপনের গরু চুরি হয়েছে।

হরহামেশা টিউবওয়েল চুরি তো হচ্ছেই। ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের গিয়াস উদ্দিন ও জহিরের বাড়িতে কয়েক দিন আগে গ্রিল কেটে স্বর্ণ ও মোবাইল নিয়ে যায়।এবিষয়ে প্রবাসি আতাউর রহমানের ছোট ভাই জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের হিসাব সহকারি মোঃ আল আমিন বলেন,আমার ভাই সিঙ্গাপুর থাকেন। বাড়িতে বৃদ্ধ বাবা ছাড়া পুরুষ কেউ বাড়িতে নেই। তিতাস থানার এসআই বোরহান উদ্দিন ডাকাতির স্থান পরিদর্শন করেছেন।আমরা আতঙ্কে আছি।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাশ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি আমরা আইনগতভাবে দেখব। তবে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেন নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD