1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

ধামরাইয়ে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

ধামরাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুচি রানী সাহা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এবং গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাসমূহে স্থানীয়ভাবে সৌন্দর্য বর্ধনে আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD