1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

সাভারে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥ ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে সোমবার (১৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সাভারের জোড়পুল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৈয়াবাড়ী এলাকার আলী আশরাফের ছেলে মো. আল আমিন (২২) ও একই থানার আশরা কেরানীবাড়ী এলাকার মৃত আয়নাল হোসেনের ছেলে মো. মাসুদ (২৫) এবং নওগাঁ জেলার সদর থানার মাগুরা দক্ষিণ পাড়া এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে মো. কবির হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল সাভার থানাধীন জোড়পুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপের মধ্যে রক্ষিত অবস্থায় থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সাভারের জোড়পুল সহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। জব্দকৃত ৫০ কেজি গাঁজা কুমিল্লা হইতে সংগ্রহ করে নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলে স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD