1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যৌন নিপীড়ন মামলায় আত্মসমর্পণ করলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫ নরসিংদী স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আশুলিয়ায় ফুটপাত দখল, জামগড়া থেকে চৌরাস্তা হকারদের নিয়ন্ত্রণে ‎গৌরনদীতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন: ৬১৩ পরিবার অন্তর্ভুক্ত ‎ গৌরনদীতে মেয়র হিসেবে এ্যাডভোকেট এস. এম. মনিরুজ্জামানকে দেখতে চায় পৌরবাসী রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৫ মুন্সীগঞ্জ পৌরসভার করবৃদ্ধির প্রতিবাদে নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

বরিশালে শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে
বরিশালে শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

মো. শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে ঘুমন্ত অবস্থায় শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপ করার প্রতিবাদে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। এসিডে আহত উৎপল হালদার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাস চন্দ্র রায়, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য ইব্রাহিম হোসেন, ইয়াসমিন ও অভিভাবক উওম হালদারসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা এসিড নিক্ষেপকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা রফিয়াদি গ্রামের যতিন বাবুর বাড়িতে নামকীর্তন শুনে উৎপলসহ ছয়জন পাশের ব্যাপারী বাড়িতে ঘুমাতে যায়। ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে এসিড ছোড়া হয়। উৎপলসহ দগ্ধ তিনজনকে স্বজনরা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD