1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টাইলস মিস্ত্রির মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঢাকা: রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-২ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আক্তার হোসেন ও সোহেল রানা জানান, জাহিদের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। তার বাবার নাম মোখলেসুর রহমান। টাইলস মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো সে। গত এক মাস ধরে মিরপুরে ওই প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করে আসছিল। বর্তমানে সেখানেই থাকতো।

তারা আরও জানান, বিকেল সাড়ে ৩টার দিকে নির্মাণাধীন ভবনের নিচ তলায় ফ্লোরে টাইলস লাগানোর কাজ করছিল জাহিদ। তবে জায়গাটি অন্ধকার ছিল। সেজন্য বৈদ্যুতিক বাতি জ্বালানোর চেষ্টা করছিল সে। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD