1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম (২৪) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে সাভার পৌরসভার ছায়াবিথীর আমতলা আঙিনা এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথি আঙিনা এলাকার মালয়েশিয়া প্রবাসী মিতুর বাড়িতে ভাড়া থেকে ফিউচার ডেন্টালে অফিস সহকারি হিসাবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন বলেন, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যায়। প্রায় আধাঘণ্টা পরই আমার কাছে খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর পর জানতে পারি তাকে সাভারের এনাম মেডিকেলে নেয়া হয়েছে। সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল সন্ধ্যার দিকে মারা যায়। শহিদুলের পকেটে একটি মোবাইল ফোন ছিল। ছিনতাইকারীরা সেটি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করেছে বলে দাবি করেন তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল চলছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, প্রায় ৭ দিন আগে একই এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তিকে। এঘটনায় কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের রাজিব শিকদার নামের একজনকে গ্রেপ্তার করে বুধবার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD