1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

ধামরাইয়ে গ্যাস লিকেজে আগুনে দগ্ধ সেই পরিবারের ৩ জনের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় গ্যাস লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনজনের মৃত্যু হয়েছে।নিহতরা হলেন, নুরুল ইসলাম নান্নু মিয়া (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও ছেলে আল হাদী সোহাগ (১৮)।

শরীরের ১৬ ভাগ পুড়ে যাওয়া পরিবারের একমাত্র সদস্য নিশরাত জাহান সাথী (২২) চিকিৎসাধীন রয়েছেন।শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধ সুফিয়া বেগম গতকাল (৩১ মার্চ) বিকেলে মারা যান তার শরীরের ৮০ শতাংশ পুড়ে ছিলো। আজ (০১ এপ্রিল) সকালে ও নুরুল ইসলাম নান্নু ও তার ছেলে আল হাদী সোহাগ মৃত্যুবরণ করেন। তাদের শরীরের যথাক্রমে ৪৮ ও ৩৮ শতাংশ পুড়ে ছিলো।

প্রসঙ্গত গত বুধবার (২৭ মার্চ) ভোর রাত সাড়ে তিনটার দিকে ধামরাই পৌরসভার ২ নং ওয়ার্ডের মোকামটোলা এলাকার প্রবাসী ইব্রাহিম হোসেনের চার তলা ভবনের নীচ তলার একটি ফ্ল্যাটে গ্যাস লিকেজ থেকে ঘরে জমা গ্যাস বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চার জন দগ্ধ হয়।

অগ্নিকান্ডে দগ্ধ নান্নু মিয়া ঢাকার ম্যালেরিয়া হাসপাতালের ব্লক সুপার ভাইজার হিসেবে কর্মরত থেকে চাকুরী জীবন শেষ করে বর্তমানে এলপিআরে ছিলেন, স্ত্রী সুফিয়া গৃহিনী, কন্যা সাথী গণস্বাস্থ্য মেডিকেল কলেজে এমবিবিএস এর তৃতীয় বর্ষের ছাত্রী হিসেবে অধ্যয়নরত , পুত্র সোহাগ এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD