1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

আশুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের জোন অফিস উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশের জোন অফিসের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

শনিবার (০৬ এপ্রিল) সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকার রূপায়ণে হাউজিংয়ে এ অফিস উদ্বোধন করা হয়।

পরে আশুলিয়ার জামগড়া এলাকার লিয়া রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি বক্তব্যে মো. আবু কালাম সিদ্দিক বলেন, পার্বত্য এলাকায় আমাদের যৌথবাহিনী অপারেশন করছেন। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই বিচ্ছিন্ন ঘটনার কোন ধরনের প্রভাব বাংলাদেশের টুরিস্ট খাতে কোন ধরনের প্রভাব পরবে না।

তিনি আরও বলেন, আগামী পহেলা বৈশাখে আমাদের সকল পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। পহেলা বৈশাখেও আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে সকালে আশুলিয়ার জামগড়া এলাকার রূপায়ণ সেন্টারে ট্যুরিস্ট পুলিশের জোনটির কার্যক্রম শুরু হয়।

সাভার-আশুলিয়া ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, সাভার-আশুলিয়া ও ধামরাই এই ট্যুরিস্ট পুলিশ জোনের আওতায় থাকবে। আমরা পর্যটকদের নিরাপত্তার জন্য বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-সিলেট-ময়মনসিংহ ডিভিশনের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ঢাকা রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, ঢাকা জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) মো. বদরুল আলম মোল্লা, পিএসসি, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মামেনা আক্তার ও ট্যুরিস্ট পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD