1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  10. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার

যাদের ঈদ সড়কে-হাসপাতালে, তাদের নিয়ে ঈদ উদযাপন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ: ঈদের ছুটিতে জেলায় সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সদস্য ও হাসপাতালের নার্স রোগীদের নিয়ে ঈদ উদযাপন করছে স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সদস্যদের নিয়ে সড়কে ঘুরে ঘুরে ট্রাফিক পুলিশের সদস্য এবং হাসপাতালে গিয়ে রোগী ও নার্সদের ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ঈদ উদযাপন করেন।

সকালে টিম খোরশেদের সদস্যরা ঈদের নামাজ আদায় করেই ঈদ উপহার হিসেবে খাবার সামগ্রী ছুটেছেন তাদের কাছে। হাসপাতালের রোগী-নার্স ও সড়কে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের কাছে পেয়ে আনন্দিত হন। ঈদের এ আনন্দের দিনে সবাই পরিবার প্রিয়জনদের সঙ্গে ঈদ করলেও তারা পরিবার পরিজনদের দূরে রেখে রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন। এ ত্যাগকে সহমর্মিতা জানিয়ে তাদের পাশে এসেছে টিম খোরশেদের সদস্যরা।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা সবাই ঈদে কেউ নাড়ির টানে বাড়ি যাই, পরিবারকে সময় দেই। সবাই আপনজনদের নিয়ে ঈদ করলেও সড়কে দায়িত্ব পালন করা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা, হাসপাতালে দায়িত্ব পালন করা নার্সরা আমাদের সেবায় নিজেদের ঈদকে মাটি করে দায়িত্ব পালন করছেন। এ ত্যাগকে যেন তারা মনে না করেন আমরা কেউ তাদের কথা ভাবি না, তাই তাদের নিয়ে এ ঈদ পরিকল্পনা। আমাদের উপহার ছিল সামান্য। তবে আমরা এ নিয়েই তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা সব সময় দূর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর ঈদের দিনে নারায়ণগঞ্জের সরকারি দুইটি হাসপাতালে সকালে রোগীদের সঙ্গে সাক্ষাৎ করে কিছু উপহার দেই। তাছাড়া নার্স, ট্রাফিক পুলিশ যারা নারায়ণগঞ্জবাসীর উপকারের জন্য নিজেদের পরিবার পরিজন ছেড়ে আমাদের সেবায় নিয়োজিত থাকেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD