1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে: ব্যয় বাড়ছে ৫৪%, খরচ ২৭ হাজার কোটি টাকা ৯ বছর পূর্তিতে মাই কিচেনের মেগা অফার, সব পণ্যে মিলবে আপ-টু ২১% পর্যন্ত ছাড় ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার কয়রায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন মদন পৌরসভায় নিজ অর্থায়ন ২০০ শত কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ধান বিতরণ গৌরনদীতে আবাসিক মাদ্রাসার কক্ষ থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার কালকিনির রমজানপুরে বিএনপির কার্যালয়ের নামে সড়ক ও জনপদের জমি দখলের অভিযোগ: উচ্ছেদের দাবি শায়েখ আহমদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী নুরুল হক নুর মানবিক কার্যক্রম, শিক্ষা ও প্রবাসী কল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

ধামরাইয়ে মাই টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : বর্ণিল আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির ১৫ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে ঢাকার ধামরাইয়ে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় ধামরাই প্রেসক্লাবের হলরুমে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি ড. আতিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি ও শিক্ষক আব্দুল জলিল, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার ধামরাই প্রতিনিধি আব্দুল কাদের।কেক কেটার আগে এক আলোচনা সভায় অংশ নেন অতিথিরা।শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা মাই টিভির সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান বলেন, দেশের সংবাদ মাধ্যমে নতুন ধারা যুক্ত করেছে মাই টিভি। প্রতিষ্ঠার পর থেকে বিনোদনের খোঁড়াক যোগানোর সঙ্গে সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মাই টিভি সবার আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও মাই টিভি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে সেই প্রত্যাশা। এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে জানাই শুভেচ্ছা ও নতুন বছরে পদার্পনের অভিনন্দন। অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, মাই টিভির ১৫তম বর্ষপূর্তিতে অনেক শুভেচ্ছ।

বস্তুনিষ্ঠতা ও সততা দিয়ে মাই টিভি আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।এসময় বক্তারা বলেন, মাই টিভির প্রকাশিত সংবাদ বস্তুনিষ্ঠ। এমন বেশ কিছু সংবাদ তারা প্রকাশ করেছে যা সমাজ গঠনে ভূমিকা রাখছে। মাই টিভির সঙ্গে সংশ্লিষ্ট সকলের জন্য শুভকামনা।

এ সময় প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক ইকবাল মাহমুদ, উপজেলার সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, ধামরাই প্রেসক্লাবের সব সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD