1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীর পলাশে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই মদনে সরকারি খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ  ভার্চুয়ালীভাবে শুভ উদ্বোধন রাণীশংকৈলের ৭১’র বীরাঙ্গনা টেপরী রাণীর রাষ্ট্রীয় মর্যাদা শেষে, শেষকৃত্য সম্পন্ন ধামরাইয়ে ডিবির অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আশুলিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদাবাজি ও স্বর্ণালংকার লুটের অভিযোগ চ্যানেল নাইন সাংবাদিক ফাহিমকে হুমকি, আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি

ঈদের ছুটি শেষে ফিরে আশুলিয়ায় ট্রাকচাপায় দম্পতি নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন– নাটোর জেলার সিংড়া থানার পুঁতিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার (৩২) ও তার স্ত্রী হাসি বেগম (২৮)। তারা রাতুল নামে একটি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, ওই দম্পতি ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নাটোর থেকে সাভারে এসেছিলেন। তারা সাভারের বিশমাইল এলাকায় বাস থেকে নেমে একটি ইজিবাইকে করে জিরাবোর উদ্দেশে রওনা হন। পথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাক ওই ইজিবাইকে চাপা দেয়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে পথচারীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জিরাবো পিএমকে হাসপাতালে নিয়ে যান।
জিরাবো পিএমকে হাসপাতালের চিকিৎসক মোস্তফা জানান, রাতে সড়ক দুর্ঘটনার শিকার দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। আনার পথেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আজকের প্রতিদিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD