1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তির প্রত্যাশায় রায়পুরাবাসী, থামছে না আধিপত্যের দ্বন্দ্ব আমতলীতে ৪০৮০ শিশুর অংশগ্রহণে বর্ণাঢ্য জন্মদিন উদযাপন বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু পাচার রোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত নরসিংদী বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উদযাপন আশুলিয়ার বাড়ইপাড়া–পূর্ব দারোগাবাড়ি সংযোগ সড়কে ভয়াবহ জলাবদ্ধতা ধামরাইয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গৌরনদীতে এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম গৌরনদীতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক আচরন ও ভয়ভীতির অভিযোগ মুসিয়ালার গোলে ব্যবধান বাড়াল জার্মানি

রাজশাহীতে ট্রাক চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে ট্রাক চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ের পবা উপজেলার দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহতরা হলেন, দামকুড়া থানার নতুন কশবা গ্রামের আসিফ ইকবাল, সূত্রাবন গ্রামের সুইট ও লালমনিরহাট জেলার সদর থানার বড়বাড়ী গ্রামের হামিদুল ইসলাম তাজুল। তাদের মধ্যে হামিদুল ও সুইট ঘটনাস্থলেই মারা যান। আসিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বিকেল সাড়ে চারটার দিকে গোদাগাড়ী থেকে আসা দুই মোটর সাইকেলের সাথে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া এক মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল তিনটি সড়কে পড়ে যায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুইট ও হামিদুল। আর আসিফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর দামকুড়া থানার ওসি মইনুল বাশার জানান, নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকটিকে আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD