1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

আশুলিয়ায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার

আশুলিয়া : ঢাকার আশুলিয়া এলাকা হতে ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি ডাকাত সর্দার হাসানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। সম্প্রতি রাতে একটি অস্ত্রধারী ডাকাত দল সাভার এলাকার একটি বাড়ির ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ ৬ ভরি স্বর্ণের গহনা ডাকাতি করে পালিয়ে যায়। উক্ত ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। র‍্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানা চারিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি ডাকাত সর্দার মো. হাসান মোল্যাকে (৪০) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার ও সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দলও রয়েছে।

তিনি জানিয়েছেন, ঢাকার সাভার, আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, নাটোর জেলার বিভিন্ন এলাকায় প্রবাসী ও বিত্তশালীদের বাড়ি টার্গেট করে তার দলের সদস্যরা ডাকাতির জন্য মার্কিং করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে ঘরে থাকা ব্যক্তিদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা, স্বর্ণের গহনাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD