1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  4. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  5. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  6. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  7. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  8. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  9. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময় গৌরনদীতে সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পদে জহির উদ্দিন স্বপন গৌরনদী টিটিসির অধ্যক্ষ ও হিসাব রক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ মাদকের স্বর্গরাজ্যে পরিণত গৌরনদী, জিরো টলারেন্স কতটা কার্যকর চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা অবস্থায় নদী থেকে নারীর লাশ উদ্ধার ড. মঈন খানের মন্ত্রীত্বে উচ্ছ্বসিত পলাশবাসী কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: শনিবার দেশে ফিরছে ৬ মরদেহ নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন, মাদকমুক্ত ধামসোনার প্রতিশ্রুতি

চিকিৎসা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ী ফেরার পথে তিতাসের একই পরিবারের ৪জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় পরিবারের আরও একটি ছোট শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর মালিখিল অংশে রাস্তা পারাপারের সময় একুশে পরিবহনের একটি বাসের চাপায় গত সোমবার রাত পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবার নেছা (৫০), তার মেয়ে শাহীনুর আক্তার (২৫), শাহীনুরের মেয়ে সায়মা (৩) ও রাইসা (১.৫)।

স্থানীয় বাসিন্দা, নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ডাক্তার দেখিয়ে তারা সবাই বাড়ি ফিরছিলেন। এ সময় মালিখিল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একুশে পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধারের পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গৌরীপুর) নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। আর দেড় বছর বয়সী শিশু রাইসাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো.আবু সেলিম রেজা সাংবাদিকদের বলেন, পরিবারের সবাই কুমিল্লা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। রায়পুর মালিখিল এলাকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় ঘটনাস্থলেই দু’জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর দুই শিশু মারা যায়। মরদেহগুলো পুলিশ হেফাজতে রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD