1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ার এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিংয়ে কর্মীর বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগ গৌরনদীতে গোয়ালঘরে আগুনে গরু-ছাগলের মৃত্যু, ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ইউএনও মোঃ ইব্রাহিম খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ

ধামরাইয়ে রড সিমেন্ট ব্যবসায়ীকে মারধরের পর টাকা লুট

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জেরে রড সিমেন্ট ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে টাকা লুটের অভিযোগ উঠেছে।

এবিষয়ে থানায় অভিযোগ করলে আবারও মারধরের শিকার হয়েছেন রড সিমেন্ট ব্যবসায়ী আজিজুর রহমান পলাশ (৪৫) ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার উদয় বণিক (৪২)।আজিজুর রহমান পলাশের অভিযোগ শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় মারধর ও হুমকির বিষয়ে অভিযোগ করার দুই দিন পর ধামরাই সেন্ট্রাল স্কুলের ভিতর আটকে রেখে মারধর করেছেন আজগর আলী ও তার ছেলেরা।

তিনি বলেন, আমার চাচা শশুড় আজগর আলী নেতৃত্বে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার স্ত্রীর নামে ও আজগর আলীর নামে লিখে দিতে আমাকে বিভিন্ন সময়ে চাপ প্রয়োগ করে আসছিলো। গত (২০ এপ্রিল) বিকেলে আমার ছেলে আদিল জাওয়াদ (১২) ও মেয়ে আদিবা আজরা জাবিন (৯) কে আমার বাড়িতে দিয়ে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে যায় আমার শ্যালক। পরে আমি সন্ধ্যায় থানায় গিয়ে অভিযোগ করি। থানায় অভিযোগ দেয়ায় আজগর আলী তার ছেলে শাহাদাৎ, শামীম, আমার শ্যালক ইউসুফ, রফিক হাজীর ছেলে শাহীন ও আইঙ্গনের নয়নকে নিয়ে এসে আমাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করেন।

আহত পলাশের বোন জানায়, আমার বাবা নাজির উদ্দিন ধামরাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, আমার ভাইয়ের চাচা শশুড় ওই আজগর আলী আমাদের সম্পদ তার নামে জোড় করে লিখিয়ে নিতে চায়। আমার ভাই তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার ভাইয়ের উপর দুই দুই বার হামলা করে। থানায় অভিযোগ দেয়ার পরে আমার ভাইকে একবার সেন্ট্রাল স্কুলে তারপর তাদের গ্যারেজে আটকিয়ে ইট ও দেশী অস্ত্র দিয়ে প্রচন্ড মারধর করে। আমার ভাইয়ের ম্যানেজারকেও মারধর করে এবং তার সাথে থাকা সিমেন্ট বিক্রির এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নেয়।

হামলায় আহত উদয় বণিক জানান, পলাশ ভাইয়ের জমি জোড় করে লিখে নেওয়ার জন্য ভাইকে আটকায়ে জোড় করে সিগনেচার নিতে চায় আজগর আলী, আমি বাধা দিলে ভাইকে আর আমাকে বেধড়ক মারধর করেন। আমার কাছে সিমেন্ট বিক্রির এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা ছিলো সে টাকাও তারা ছিনিয়ে নেয়।

অভিযোগের ব্যাপারে জানতে আজগর আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি এবং তার রাইসমিলে গেলেও তাকে পাওয়া যায়নি।এবিষয়ে ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক পাবেল মোল্লা জানান, পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এঘটনায় কোন মামলা হয়নি। দুই পক্ষই অভিযোগ করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD