1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

আগামী মাসে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ সিরিজ।

বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে ১৫ সদস্যের দল ঘোষণা করে জিম্বাবুয়ে। দলের নেতৃত্ব থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

দলে নতুন মুখ জনাথন ক্যাম্পবেল। এছাড়াও আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা বাকিরা আছেন এই সিরিজে।

জিম্বাবুয়ে স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, বেনেট ব্রায়ান, রায়ান বার্ল, জনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংওয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এন্ডলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD